ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫৭:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও নেত্রকোনার কলমাকান্দায় ২০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া প্রায় ২০০ ঘনফুট বালুভর্তি একটি নৌকা রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের অভিযানে বালুভর্তি নৌকাটি আটক করে ঘাটে রাখা হলেও রবিবার (১৭ আগস্ট) সকালে সেটি আর পাওয়া যায়নি।
 
ঘটনাটি নিশ্চিত করেছেন বিশরপাশা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, শ্রমিকের অভাবে শনিবার রাতে বালু খালাস করা সম্ভব হয়নি। কিন্তু সকালে গিয়ে দেখা যায়, নৌকাসহ জব্দ বালু নেই। নৌকার মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বালুভর্তি নৌকা উদ্ধারের চেষ্টা চলছে।
 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই নৌকাটি আটক করা হয়। নৌকার মালিক মো. বাবুল মিয়াকে (চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে) ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু জব্দ করা হয়।
 
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানান, অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি মৌখিকভাবে পুলিশকে জব্দকৃত বালু সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নৌকা ও বালু রাতারাতি উধাও হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।