ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:১২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:১২:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর ছবি স্বত্ত্ব : প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (১৭ আগস্ট) সকাল এগারোটায় উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। 
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের পক্ষে লিঙ্কন-ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের ডেপুটি ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ড. জাহিদ সিরাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। 
 
সমঝোতা স্মারক চুক্তির আওতায় যৌথ শিক্ষা-গবেষণা, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, প্রফেশনাল ট্রেনিং ও সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপের ইত্যাদির ব্যবস্থা করতে যৌথভাবে কাজ করবে উভয় শিক্ষা প্রতিষ্ঠান।
 
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। 
 
আরো উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।