ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, প্লাস্টিক কারখানা ও বসতবাড়ি পুড়ে ছাই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৪:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৪:০৪:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, প্লাস্টিক কারখানা ও বসতবাড়ি পুড়ে ছাই ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে আহাদ কনভেনশন হলের পাশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামাবাজার ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে দীর্ঘ সময় লেগেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, পর্যাপ্ত পানি না থাকায় শুরুতে সমস্যা হয়। পরে টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কারখানার ভেতরে কিছু অংশে তখনও আগুন জ্বলছিল।
 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কেউ নিখোঁজও নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তদন্ত শেষে জানানো হবে।
 

স্থানীয়রা জানিয়েছেন, রাতের ঘটনায় হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। ধোঁয়া প্রায় দুই কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে বসতবাড়ি ও কারখানার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।