ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

সীতাকুণ্ডে আগুনে জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান ভস্মীভূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১১:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
সীতাকুণ্ডে আগুনে জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান ভস্মীভূত ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির তিনটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে, যা স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে পুরানো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মহাসড়কের পাশে আগুন লাগায় তীব্র ধোঁয়া ও আগুনের কারণে ওই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।