ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভোলায় পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেঙে গেছে জলকপাট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:০৯:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ভোলায় পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেঙে গেছে জলকপাট
নিম্নচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম। নির্মানাধীন একটি জলকপাট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। তীব্র স্রোতে ভেসে গেছে গরু-ছাগলসহ গৃহপালিত পশু। তবে এখন পর্যন্ত জেলায় কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।
 
বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
কয়েকটি সূত্রে জানা গেছে, সকাল থেকে জেলাজুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া বইলেও দুপুরের পর থেকে উত্তাল হয়ে ওঠে মেঘনা ও তেঁতুলিয়া নদী। ভারি বৃষ্টিপাতের সঙ্গে জোরেশোরে বইতে শুরু করে দমকা বাতাস। দুটি নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে বিকেলের দিকে জেলার তজুমদ্দিন উপজেলায় নির্মানাধীন একটি জলকপাট (স্লুইসগেট) ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।
 
এছাড়াও জেলার বিচ্ছিন্ন বেশ কয়েকটি চর পানিতে ডুবে গেছে। ভেসে গেছে কৃষকের গরু-ছাগলসহ বেশকিছু গৃহপালিত পশু, পুকুর ও ঘেরের মাছ। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর, চরকুকরি-মুকরি, চর পাতিলাসহ বেশ কয়েকটি চরাঞ্চলের মানুষ। কিছুকিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রেও এসেছে।
 
ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান জানান, প্রবল এই ঝড়-বৃষ্টিতে জেলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঢালচর এলাকায় কৃষকের ৫টি গরু এবং ৩টি ছাগলসহ বেশকিছু গৃহপালিত পশু মারা গেছে এবং স্রোতে ভেসে গেছে। বিকেলের দিকে তজুমদ্দিনে একটি জলকপাট ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে।
 
ডিসি আরও জানান, তাৎক্ষণিকভাবে আমরা নিশ্চিত হয়েছি এই প্রবল ঝড়-বৃষ্টিতে জেলায় প্রায় ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশকিছু পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। প্রতিটি উপজেলারই কিছুকিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তবে আমাদের প্রস্তুত রাখা ৮৬৯টি আশ্রয় কেন্দ্রে তেমন কোনো মানুষ আসেনি। শুধুমাত্র সদর উপজেলার চর চটকিমারা এলাকায় একটি স্কুলে বেশকিছু মানুষ এসেছে। এছাড়াও ঢালচর, চর মোজাম্মেল ও চর পাতিলার কিছুকিছু আশ্রয় কেন্দ্রে মানুষ এসেছে। তবে এ চরগুলো বিচ্ছিন্ন হওয়ায় এখনো সেখানে শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়নি।
 
সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সবসময় সব জায়গার খোঁজখবর নিচ্ছি। আমরা চাচ্ছি যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। যেখানেই আমরা খারাপ অবস্থার কথা শুনছি, সেখানেই আমরা আমাদের টিম পাঠাচ্ছি। তবে তীব্র বাতাস এবং ভারিবর্ষণের কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পানিবন্দি মানুষদেরকে শুকনো খাবার দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।