ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

খুলনায় দিনের বেলায় ময়লার গাড়ি চলাচল, দুর্গন্ধ ও যানজটে অতিষ্ঠ নগরবাসী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:৩০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১০:৩০:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
খুলনায় দিনের বেলায় ময়লার গাড়ি চলাচল, দুর্গন্ধ ও যানজটে অতিষ্ঠ নগরবাসী ছবি সংগৃহীত

খুলনা মহানগরীতে দিনের বেলায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লার গাড়ি চলাচল করছে, ফলে তীব্র দুর্গন্ধ ও যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। শিববাড়ি মোড়, নিউ মার্কেট, গল্লামারী, রূপসা ঘাটসহ গুরুত্বপূর্ণ সড়কে এসব খোলা ট্রাক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। অনেক সময় বর্জ্য রাস্তায় পড়ে পরিবেশ দূষণও ঘটছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উন্মুক্ত ময়লার গাড়ি থেকে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে টাইফয়েড, ডায়রিয়া, কলেরা ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া দুর্গন্ধে শ্বাসকষ্ট, মাথা ব্যথা ও এলার্জির মতো সমস্যা তৈরি হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, দিনের বেলা এসব গাড়ি চলাচলে শুধু দুর্গন্ধই নয়, বরং যানজটও হচ্ছে। তারা রাতের বেলা বা ভোরে ময়লা পরিবহনের দাবি জানিয়েছেন। পরিবেশবিদরা বলছেন, কেসিসির উদাসীনতা ও স্বদিচ্ছার অভাবের কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

কেসিসি সূত্র জানায়, শহরে প্রতিদিন প্রায় ৮০০ টন বর্জ্য অপসারণ করা হয় ৬০টি গারবেজ ট্রাকের মাধ্যমে। তবে কিছু এলাকায় ময়লা বেশি জমে গেলে দিনের বেলাতেই তা অপসারণ করা হয়। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান জানিয়েছেন, দিনের বেলায় ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।