ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বৈশ্বিক হালাল বাজারে প্রবেশে বাংলাদেশে শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৪:৪৯:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
বৈশ্বিক হালাল বাজারে প্রবেশে বাংলাদেশে শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ হতে সংগৃহীত

বাংলাদেশ দ্রুত বর্ধনশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে একটি হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, আমরা এ বিষয়ে পদক্ষেপ নিই।”

বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পাদুকা হাজাহ হাকিমা বিন্তি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ইসলামিক উন্নয়ন মালয়েশিয়ার (জাকিম) মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল উন্নয়ন কর্পোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফিন সাহারি।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া ইতিমধ্যে অন্তত ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং বৈশ্বিক বাজারে তাদের উল্লেখযোগ্য অংশীদারি রয়েছে। এ ক্ষেত্রে মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও সক্রিয় ভূমিকা পালন করছে।

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হওয়ায় অবকাঠামো ও সার্টিফিকেশন ব্যবস্থা উন্নত করতে পারলে এই বাজারে প্রবেশের বড় সুযোগ রয়েছে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশই হালাল সার্টিফিকেশনের একমাত্র অনুমোদিত সংস্থা, যেখানে এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান সার্টিফিকেট পেয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়াকে বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করে প্রয়োজনীয় দিকগুলো নির্ধারণ করতে পারি। অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান হালাল সার্টিফাইড পণ্য রপ্তানিতে আগ্রহী।”

প্রধান উপদেষ্টা বৈঠকটিকে মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে বলেন, “অন্তর্দৃষ্টির জন্য ধন্যবাদ, এটি হালাল পণ্যের উপর একটি ক্লাসের মতো মনে হচ্ছে।”

এর আগের দিন বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল খাতে সহযোগিতার একটি নোট বিনিময় করেছে, যা কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসেবে উল্লেখ করেছেন। জাকিম মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি জানান, মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়নে একটি দল পাঠাবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।