ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি জড়িত সন্দেহে আরমান গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:০১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:০২:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি জড়িত সন্দেহে আরমান গ্রেফতার প্রতীকী ছবি
গাজীপুরে সাংবাদিক মো. তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম আরমান।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় আরমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও ঘটনার বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মামলার অগ্রগতি ও প্রকৃত দোষীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান পরিচালনা করছে। র‌্যাব জানিয়েছে, এই মামলার সঙ্গে সম্পৃক্ত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।