ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন জমা দিয়েছে। ইসি সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি সংস্থা এবং বিকেল ৫টার পর আরও ১৩টি সংস্থা আবেদন করে।
 
এর আগে ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আহ্বান করে ইসি একটি গণবিজ্ঞপ্তি জারি করে। আইন অনুযায়ী আবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়, যা শেষ হয় ১০ আগস্ট। সম্প্রতি জারি করা নতুন দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ অনুসারে, ২০২৩ সালের নীতিমালা ও তৎকালীন নিবন্ধিত সংস্থাগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে।
 
ইসির তথ্যমতে, ২০০৮ সালে প্রথমবারের মতো ১৩৮টি সংস্থা ভোট পর্যবেক্ষণের অনুমতি পায়। পরে ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১১৮টি এবং ২০২৩ সালে ৯৬টি। নিবন্ধিত সংস্থাগুলো পাঁচ বছরের জন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পায়। এই প্রক্রিয়া প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।