ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, টি-বাঁধে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:৩০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:৩০:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, টি-বাঁধে প্রবেশে নিষেধাজ্ঞা ছবি সংগৃহীত

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, ফলে শহরের টি-বাঁধ এলাকায় জনসমাগম ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা দাঁড়ায় ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটারের মাত্র ৬৬ সেন্টিমিটার নিচে।
 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান জানিয়েছেন, প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে এবং তীরবর্তী চরাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। আগামী দুই দিন—মঙ্গলবার ও বুধবার—পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে বর্তমানে বন্যার সম্ভাবনা নেই।
 

তথ্যমতে, জুলাইয়ের শুরু থেকেই রাজশাহীতে পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ২৪ জুলাই পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার, পরে কিছুটা কমে গেলেও ৩১ জুলাই থেকে আবারও বাড়তে শুরু করে। আগস্টের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটারের বেশি পানি বেড়েছে। টি-বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। ইতিহাসে সর্বশেষ ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ মিটারে পৌঁছেছিল, এরপর আর বিপৎসীমা অতিক্রম করেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।