ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মালয়েশিয়া সফরে ড.ইউনূস–আনোয়ার ইব্রাহীমের বৈঠক: ৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৯:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
মালয়েশিয়া সফরে ড.ইউনূস–আনোয়ার ইব্রাহীমের বৈঠক: ৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা ছবি সংগৃহীত

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টার দিকে পুত্রাযায়ার পারদানা পুত্রা ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং ড. ইউনূস সফর স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে উভয় নেতার। সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক সেশনে অংশ নেবেন।

তিন দিনের এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, রোহিঙ্গা সংকট সমাধানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি আনতে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।