ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

রোববার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
রোববার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রোববার, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সাড়ে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। তালিকা প্রকাশের পর উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে এটি সাঁটিয়ে দেবেন, যাতে সাধারণ জনগণ সহজে তথ্য যাচাই করতে পারেন।
 

ইসির তথ্য অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর যেকোনো ব্যক্তি যদি নিজের তথ্যের মধ্যে ভুল পান, তবে নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) পূরণ করে ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। এই আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারদের মাধ্যমে নিষ্পত্তি হবে। পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।
 

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের বয়স আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও এ তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।