ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা ছবিঃ সংগৃহীত

পাকিস্তান দাবি করেছে, লাহোরের মানাওয়ান এলাকায় ভারতীয় একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে তাদের নিরাপত্তা বাহিনী। জিও নিউজের খবরে বলা হয়, শুক্রবার (৮ আগস্ট) পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ বা নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত ১০ মে শেষ হলেও সীমান্ত পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এর আগে সংঘাতে ভারতীয় বাহিনী ইসরাইলি তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে সফল প্রমাণিত হয়েছে।

সংঘাত শেষ হলেও দুই দেশের মধ্যে কথার লড়াই অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদারের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান সতর্কবার্তা দিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে তারা পাল্টা হামলায় কলকাতা, জামশেদপুর ও রাঁচিসহ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করবে।

এদিকে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে নিজেদের ভূমিকা থাকার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বৃহস্পতিবার বলেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ‘প্রেসিডেন্ট অব পিস’ হিসেবে অভিহিত করেন। তবে ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত মীমাংসায় তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণে অনিচ্ছুক।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ভারতের নজরদারি যন্ত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।