কারাবিধির সংস্কার করবে সরকার: আইন উপদেষ্টা আসিফ নজরুল
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩২:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩২:১৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
সরকার কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত জুলাই কারাবন্দি স্মৃতি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
আইন উপদেষ্টা জানান, কারাবিধির সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার সম্পন্ন করবে এবং বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। তিনি বলেন, জুলাই আন্দোলনের কারাবন্দিদের দুঃখ-দুর্দশার একটি তালিকা ও ডকুমেন্টেশন তৈরি করা হবে।
ড. আসিফ নজরুল আরও বলেন, এই তালিকা সংরক্ষণ করা হবে জুলাই জাদুঘরে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনের ইতিহাস জানতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।