ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, খালে পড়ে একই গাড়ির ৭ যাত্রী নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১৮:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, খালে পড়ে একই গাড়ির ৭ যাত্রী নিহত ছবি সংগৃহীত

ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বেগমগঞ্জের ওয়াপদা খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ওমানপ্রবাসী ঢাকা বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নোয়াখালী ফিরছিলেন। পথে পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় হাইস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও নারী ও শিশুসহ বাকিরা ভেতরে আটকে থেকে মারা যান। ইতোমধ্যে গাড়িটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।