ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

রোববার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ বিজয় ভবন থেকে ১৪টি বেঞ্চ স্থানান্তর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:২১:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
রোববার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ বিজয় ভবন থেকে ১৪টি বেঞ্চ স্থানান্তর

পবিত্র ঈদুল আজহা, অবকাশ ও সাপ্তাহিক ছুটির পর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে রোববার। আইনজীবী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

এদিকে, অবকাশ শেষে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে এবং প্রয়োজন অনুযায়ী প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে দেন।

বিজয় ভবন থেকে ১৪টি বেঞ্চ স্থানান্তর

সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে ১৪টি হাইকোর্ট বেঞ্চ এনেক্স ভবন ও মূল ভবনের বিভিন্ন এজলাস কক্ষে স্থানান্তর করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট, অ্যাডমিরালটি, কোম্পানি ও ফৌজদারি মোশন এখতিয়ার সম্পন্ন বেঞ্চগুলো বিজয়-৭১ ভবনের বিভিন্ন এজলাস কক্ষে অবস্থিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এসব বেঞ্চ স্থানান্তর করার নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

আবেদনে উল্লেখ করা হয়, বিজয় ৭১ ভবনটি আইনজীবী সমিতি ভবন থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে ও ভবনে লিফট অপ্রতুলতার কারণে আইনজীবীরা বিশেষ করে প্রবীণ ও মহিলা আইনজীবীরা যথাসময়ে আদালতে হাজির হতে পারছেন না। এতে বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে বিচারপ্রার্থীরা সঠিক সময়ে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। পরবর্তী সময়ে প্রধান বিচারপতি এজলাস স্থানান্তরের নির্দেশনা দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।