ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপস্থিতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৫:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৫:২০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপস্থিতি ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
 
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই আয়োজনে তিনি যোগ দেন। অনুষ্ঠানে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
 
বিকাল থেকেই বিভিন্ন দলের নেতারা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান অনুষ্ঠানে অংশ নেন।
 
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে উপস্থিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও যোগ দেন।
 
এছাড়া, গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি ও ১২ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন।
 
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত ৮টা ২০ মিনিটে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।
 
দিনব্যাপী আয়োজনে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মূল মঞ্চ, সাউন্ড এবং লাইটিং প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।
 
২০২৪ সালের গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া ‘জুলাই ঘোষণাপত্র’ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পথে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে সম্মতি দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।