ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

কর্ণফুলীতে সাবেক চেয়ারম্যানের বাসায় দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫২:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
কর্ণফুলীতে সাবেক চেয়ারম্যানের বাসায় দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়।
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও বিএনপি নেতা এম মঈন উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় বাড়ির তৃতীয় তলার তালা ভেঙে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়।
 
চুরি সংঘটিত হয় রবিবার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগরে অবস্থিত চেয়ারম্যান বাড়িতে।
 
ঘটনার সময় নিচ তলায় এম মঈন উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী অবস্থান করলেও বাকি বাড়ি ছিল ফাঁকা।
 
সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন জানান, “রাতের আঁধারে চোরের দল তিন তলার তালা ভেঙে ঘরে ঢুকে আলমিরা ভেঙে সব লুটে নেয়। তারা নগদ টাকা ছাড়াও দুটি দুই ভরির বালা, একটি এক ভরির চেইন, একটি আধা ভরির চেইন, নয়টি তিন ভরির আংটি, দুটি আধা ভরির রকেট ও একটি আধা ভরির বেসলাইট লুট করে নিয়ে গেছে।”
 
এসব স্বর্ণালঙ্কার তার ছোট ভাই নাঈম উদ্দিনের স্ত্রীর বলে জানা যায়।
 
মঈন উদ্দিন আরো বলেন, “আমার ৪৫ বছরের জীবনে এমন চুরির ঘটনা কখনও ঘটেনি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আতঙ্কজনক।” এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
 
ঘটনাস্থল পরিদর্শনকারী কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, “এটি ডাকাতি নয়, প্রাথমিকভাবে চুরির ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। ভুক্তভোগী পরিবার আজই মামলা করবে।”
 
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।