ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ট্রাম্পের সাবমেরিন মোতায়েন নিয়ে রাশিয়ার প্রথম প্রতিক্রিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ট্রাম্পের সাবমেরিন মোতায়েন নিয়ে রাশিয়ার প্রথম প্রতিক্রিয়া ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেয়ার এক বিবৃতির পরিপ্রেক্ষিতে, পারমাণবিক ইস্যুতে মন্তব্য সম্পর্কে ‘সবার সতর্ক থাকা উচিত’ বলে সোমবার (৪ আগস্ট) জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিনকে ‘উপযুক্ত অঞ্চলে’ স্থানান্তরের নির্দেশ দেন ট্রাম্প। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। 
 
তবে সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের ওই বক্তব্যকে ক্রেমলিন তেমন গুরুত্ব দেয়নি বলে সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানিয়েছে এনডিটিভি।
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এই ক্ষেত্রে, এটা স্পষ্ট যে আমেরিকান সাবমেরিনগুলো ইতোমধ্যেই যুদ্ধের দায়িত্বে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, এটাই প্রথম কথা। কিন্তু সাধারণভাবে, অবশ্যই আমরা এ ধরনের বিতর্কে জড়াতে চাইব না এবং কোনোভাবেই এটি সম্পর্কে মন্তব্য করতে চাইব না।’ 
 
পেসকভ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি না যে আমরা এখন কোনো উত্তেজনা বৃদ্ধির কথা বলছি। তবে এটা স্পষ্ট, খুব জটিল ও সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অবশ্যই অনেকে খুব আবেগগতভাবে উপলব্ধি করে।’
 
ক্রেমলিন মেদভেদেভকে ট্রাম্পের সাথে তার অনলাইন বিবাদ কমাতে সতর্ক করার চেষ্টা করেছে কি না, জানতে চাইলে সরাসরি এর কোনো উত্তর দেননি ক্রেমলিনের মুখপাত্র। 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।