ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩৭:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক ছবি সংগৃহিত

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
 

শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সাগর এলাকা থেকে বানৌজা বিষখালী নামের একটি যুদ্ধজাহাজ অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের আটক করে। মোংলা থানা ওসি আনিসুর রহমান জানান, আটক ট্রলারটির নাম এফবি পারমিতা। সেটি ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিয়ে ছিল। ট্রলারটি বর্তমানে মোংলার দিকে আনা হচ্ছে এবং আজ সন্ধ্যায় দিগরাজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।
 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আটক ট্রলারটি ভারতীয় এবং জেলেরা সবাই কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। মোংলায় পৌঁছানোর পর মাছ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

ওসি আনিসুর রহমান আরও জানান, সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আটক জেলেদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সোমবার (৪ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।
 

প্রসঙ্গত, এর আগেও ১৪ জুলাই একই এলাকা থেকে আরও দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।