ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন স্থানে ব্যাপক চাঁদাবাজি, মাসে আদায় হয় দুই কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১২:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১২:০২:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন স্থানে ব্যাপক চাঁদাবাজি, মাসে আদায় হয় দুই কোটি টাকা সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি এলাকায় পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি চলছে। শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকা ও কাঁচপুর মোড় এই চাঁদাবাজির মূল হটস্পট। কয়েক মাসের বিরতির পর পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ আবারও বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই তিন স্থানে মাসে প্রায় দুই কোটি টাকা চাঁদা তুলছে চাঁদাবাজরা।
 

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও, সম্প্রতি শিমরাইল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ আশপাশের এলাকা আবার চাঁদাবাজদের দখলে চলে এসেছে। পাশাপাশি মদনপুর, মোগড়াপাড়া বাসস্ট্যান্ড ও মেঘনা সেতু এলাকায় অবৈধ থ্রি-হুইলার, অটোরিকশা ও নসিমন-করিমন চলাচলের ফলে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে।
 

স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের অবহেলা এবং রাজনৈতিক সম্পৃক্ততার কারণে থ্রি-হুইলার চলাচল বন্ধে নেওয়া পদক্ষেপ কার্যকর হয়নি। নিয়মিত চাঁদা দিয়ে এসব ঝুঁকিপূর্ণ যানবাহন মহাসড়কে চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
 

স্থানীয় বাস মালিক ও চালকদের দাবি, প্রতিদিন প্রতিটি পরিবহন থেকে জিপি বা চাঁদা নেওয়া হচ্ছে যা হাজার হাজার টাকায় দাঁড়ায়। এ চাঁদাবাজিতে পুলিশেরও সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে।
 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ পরিবহন ও চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।