ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বৃষ্টি নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
বৃষ্টি নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সম্ভাব্য বজ্রসহ বৃষ্টির বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি। 


রাজধানীতে সকালবেলায় কিছু সময় রোদ দেখা গেলেও দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

 

রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
 

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
 

পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
 

এ ছাড়া সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে এসব এলাকায় কোনো সতর্কতা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নৌচলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।