ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কক্সবাজারে অপহরণকারী চক্রের হাত থেকে নারীকে উদ্ধার করল সেনাবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৩:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
কক্সবাজারে অপহরণকারী চক্রের হাত থেকে নারীকে উদ্ধার করল সেনাবাহিনী ছবি সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় সেনাবাহিনীর তৎপরতায় অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সেনা সদস্যরা একটি সিএনজি অটোরিকশা থেকে নারীর চিৎকার শুনে সেটিকে অনুসরণ করেন এবং কিছুদূর গিয়ে থামিয়ে দেন। পরে অটোরিকশা থেকে অপহৃত নারীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা হলেন—টেকনাফের মারিশবুনিয়া এলাকার শামসুল আলমের ছেলে ফিরোজ এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী এলাকার মুহাম্মদ শরীফের ছেলে আহমদ খলিল।

উদ্ধারকৃত নারী কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কর্মরত ছিলেন। মাস শেষে বেতন নিয়ে বাসায় ফেরার পথে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করার চেষ্টা করে ওই দুই ব্যক্তি।

ঘটনার পর সেনাবাহিনী আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সদর মডেল থানায় হস্তান্তর করেছে। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে অপহরণ চক্রের একটি অপতৎপরতা নস্যাৎ হয় বলে স্থানীয়রা জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।