ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৮:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজকে সাহসিক ভূমিকা রাখতে হবে।

তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে যেরকম একটি মানবিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ কল্পনা করা যায়, ঠিক তেমন একটি রাষ্ট্র গড়ার জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ইতিহাসে নারীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমানে দেশের প্রেক্ষাপটে নারীরা এখনও অর্থনৈতিক স্বাবলম্বীতার দিক থেকে পিছিয়ে আছেন। এ বিষয়ে বিএনপি বিশেষ পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে নারীদের শিক্ষায় অগ্রাধিকার ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে পারিবারিক সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব।

তারেক রহমান জানান, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে প্রথম পর্যায়ে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।