ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

উন্নয়নোত্তর বাণিজ্যে গতি আনতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
উন্নয়নোত্তর বাণিজ্যে গতি আনতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ছবি সংগৃহীত
ছাব্বিশ (২০২৬) সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা অনুযায়ী রপ্তানিনির্ভর খাতে সরাসরি নগদ সহায়তা বা সাবসিডি প্রদান সম্ভব হবে না। এ প্রেক্ষাপটে রপ্তানির সম্ভাবনাময় চার খাত যেমন: চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কী করণীয়, তা নির্ধারণে অর্থ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

কমিটির কার্যপরিধি গুলো হলো- সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় প্রতিবেদনে উল্লিখিত কোন সুবিধাগুলো প্রদানযোগ্য তা নির্ধারণ, নির্ধারিত সুবিধাগুলো বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতকরণ, বাস্তবতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় অতিরিক্ত সুবিধা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কমিটিতে সদস্য নির্বাচন (co-opt) করার ক্ষমতা। মুখ্য সচিবের সভাপতিত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।