ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সিটিটিসিতে সাইবার অপরাধ দমনে ডিজিটাল এভিডেন্স কর্মশালা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:৩৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:৩৬:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
সিটিটিসিতে সাইবার অপরাধ দমনে ডিজিটাল এভিডেন্স কর্মশালা ছবি সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ডিজিটাল এভিডেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সিটিটিসির সম্মেলন কক্ষে আজ থেকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। যা আগামীকাল (৩১ জুলাই) সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসি ইউনিট। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী মামলাগুলোতে ডিজিটাল এভিডেন্সের গুরুত্ব এখন অনস্বীকার্য।

আজকের কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্রমাণ সংগ্রহ, চেইন অব কাস্টডি বজায় রাখা এবং ফরেনসিক বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রেসিডেন্ট লিগাল অ্যাডভাইজার রাহুল কালি, লিগাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. শাহ্জাহান হোসেন। দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে মোট ৩৬ জন বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।