ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

রাবিতে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে চিকিৎসককে মারধরের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:০৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:০৯:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
রাবিতে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে চিকিৎসককে মারধরের অভিযোগ ছবি সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক মেডিকেল টেকনোলজিস্টকে রাজনৈতিক পরিচয় তুলে ধরে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে বহিরাগতদের এ হামলার ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী মো. গোলাম আজম ফয়সাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। ঘটনার সময় ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী, প্রথমে একজন বহিরাগত এসে তার পরিচয় নিশ্চিত করে যান। পরে ৭-৮ জনের একটি দল কক্ষে ঢুকে তাকে “আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে” উল্লেখ করে পিটাতে শুরু করে। তাকে টেনেহিঁচড়ে কেন্দ্রের বাইরে এনে মারধর করা হয়। এ সময় হামলার ভিডিও করতে গেলে তিনজনের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। হামলার পর আহত ফয়সাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
 

চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ঘটনাটি কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। নিরাপত্তা নিশ্চিত না হলে দায়িত্ব পালন করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, জনি নামের এক বহিরাগতকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
 

উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, বিষয়টি জানতে পেরেছেন এবং প্রক্টরের সঙ্গে কথা বলবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারে কাজ করছে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।