ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

দুর্গম পাহাড়ে দরিদ্রদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৪:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
দুর্গম পাহাড়ে দরিদ্রদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩০ জুলাই) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে এসব এলাকায় মানবিক সহায়তা বিতরণ করা হয়।
 
সেনাবাহিনী জানায়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচির আওতায় সেলাই মেশিন, ঘর নির্মাণের টিন, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, নিরাপদ পানির মেশিন এবং মাদ্রাসার জন্য চেয়ার-টেবিল সরবরাহ করা হয়েছে।
 
অনুষ্ঠানে সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান নিজ হাতে এসব উপকরণ শতাধিক উপকারভোগীর মাঝে বিতরণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলী।
 
এ সময় মেজর পারভেজ রহমান বলেন, “বান্দরবানে আমাদের সকলের পরিচয়—আমরা বাংলাদেশি। এখানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করে যাবো। বাংলাদেশ সেনাবাহিনী সব ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।