ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৭ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের বাধা: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার ২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে স্বাধীনতা পুরস্কার ২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছেন তারেক রহমান ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথম দিনে বাংলা পরীক্ষা তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নববর্ষে কৃষক কার্ড বিতরণ শুরু, টাঙ্গাইলে উদ্বোধন করলেন তারেক রহমান ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: সব প্রস্তুতি সম্পন্ন আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১ সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী লেবাননের জেফতায় ইসরায়েলি বিমান হামলা: সিভিল ডিফেন্স সদস্যসহ নিহত ৩ চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা

সন্তোষপুর সীমান্তে ভারতীয় পিতলের মূর্তি ও নগদ অর্থসহ দুই বাংলাদেশি আটক

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন
সন্তোষপুর সীমান্তে ভারতীয় পিতলের মূর্তি ও নগদ অর্থসহ দুই বাংলাদেশি আটক সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির আওতাধীন সন্তোষপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় পিতলের মূর্তি, মোবাইল ফোন এবং নগদ অর্থসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় মেইন পিলার ১৯৯৬/২০-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালানো হয়।
 

বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 

আটককৃত ব্যক্তিরা হলেন সিলেট সদর উপজেলার আলীুবাহার চা বাগানের মৃত বাবুল গোম্বামীর পুত্র সজল গোস্বামী (২২) এবং একই এলাকার বিদ্যা নায়েকের পুত্র তুরজয় নায়েক (২০)। তাদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।
 

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী