ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:০৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:০৪:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ সোশ্যাল মিডিয়া

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩০) মরদেহ নিখোঁজের ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় রাস্তার পাশে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। ঘটনার পর থেকেই টঙ্গী ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি করপোরেশনের একটি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “নিখোঁজের তৃতীয় দিনে সকালবেলা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়া এলাকার বাসিন্দা, ও মৃত ওলিউল্লাহ আহমেদ বাবুলের মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। পরিবারের ভাষ্যমতে, ঘটনার দিন তিনি টঙ্গীর একটি হাসপাতালে ওষুধ পৌঁছে দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনের একটি অংশ দীর্ঘদিন ধরেই খোলা ছিল। সেখানে কোনো সতর্কতা সংকেত বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চলাচলকারী মানুষ ঝুঁকির মুখে পড়ছিলেন। জ্যোতিও হাঁটার সময় অসাবধানতাবশত সেখানে পড়ে যান এবং প্রবল পানির স্রোতে ভেসে যান।

দায়িত্বপ্রাপ্ত সংস্থার অবহেলা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ম্যানহোল ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি বড় শহরের ব্যস্ত সড়কের পাশে কীভাবে দীর্ঘদিন ধরে ম্যানহোল খোলা থাকে এবং কেন নেই কোনো জরুরি সতর্কবার্তা বা প্রতিরোধমূলক ব্যবস্থা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।