ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজায় শান্তি না এলে যুক্তরাজ্যের স্বীকৃতি পাবে ফিলিস্তিন, ঘোষণা সেপ্টেম্বরে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
গাজায় শান্তি না এলে যুক্তরাজ্যের স্বীকৃতি পাবে ফিলিস্তিন, ঘোষণা সেপ্টেম্বরে ছবি সংগৃহীত

ফিলিস্তিন সংকট সমাধানে এক যুগান্তকারী অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যদি ইসরাইল গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে না আসে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরাইল যদি পশ্চিম তীর দখল না করার নিশ্চয়তা না দেয় এবং গাজায় সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্য এ সিদ্ধান্তে এগোবে।

স্টারমার আরও বলেন, হামাসকে ইসরাইলের সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না। তিনি হামাসের প্রতি যুদ্ধবিরতির জন্য চুক্তিতে আসা এবং জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে হামাসকে গাজার শাসন থেকে দূরে রাখার পক্ষে অবস্থান জানান তিনি।

যুক্তরাজ্যের এই অবস্থানের পাশাপাশি ফ্রান্সও একই পথে হাঁটছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত ২৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, তার দেশও সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির প্রতিশ্রুতি থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যুক্তরাজ্য জানায়, সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে। স্টারমার বলেন, মূল লক্ষ্য হলো—জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের অবসান ঘটানো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।