ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, খোঁজ নেই পাঁচ জেলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, খোঁজ নেই পাঁচ জেলের ডুবে যাওয়া ট্রলার। ছবি: সংগৃহীত

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চার দিন ধরে নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। আজ মঙ্গলবার পর্যন্ত তাদের সঙ্গী বাকি ১০ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার ১৫ জেলে নিয়ে পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর থেকে বঙ্গোপসাগরে পাড়ি জমায়। শুক্রবার সকালে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।



 
 

নিখোঁজ পাঁচ জেলে হলেন– মিঠাগঞ্জ ইউনিয়নের ইদ্রিস, কালাম, নজরুল ইসলাম, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন। উদ্বিগ্ন স্বজনরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। পরিবারগুলোয় চলছে হাহাকার।

অন্য জেলেদের সহযোগিতায় আজ পর্যন্ত উদ্ধার হওয়া ১০ জেলে হলেন– কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের সাগর, রাজিব, ইব্রাহিম, মো. সাগর, রাহাত, হারুন, আলীপুরের হাসান আকন, বালিয়াতলীর হাসান, আমতলীর মহিষকাটার রফিক ও নোয়াখালীর হারুন। এর মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


 

উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দুমড়েমুচড়ে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যান। বাকি ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে সোমবার গভীর রাতে মাছ ধরার দুটি ট্রলার দুই দফায় ৯ জনকে উদ্ধার করে। এদিকে, গতকাল সকালে কুয়াকাটাসংলগ্ন প্রায় ২০০ কিলোমিটার গভীর সাগর থেকে একজনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলে ইদ্রিসের শ্বশুর মো. এমদাদুল বলেন, মেয়েজামাইর জন্য আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি। এখনও তার কোনো সন্ধান পাচ্ছি না।


 

নিখোঁজ জেলে আব্দুর রশিদের ভাই ফয়েজ আলী জানান, ট্রলার নিয়ে তাদের তিন থেকে চার দিন পর ফেরার কথা ছিল। না আসায় আমরা বোট (ট্রলার) মালিকের কাছে যাই, তিনিও কিছু জানেন না। এখন যারা ফিরে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন ট্রলারটি তলিয়ে যাওয়ার পর যে যা পেয়েছেন তা নিয়ে ভেসে ছিলেন। সমুদ্রের জোয়ার কাকে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। 

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, গত শনিবার ট্রলার মালিক উপজেলার লালুয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি জিডি করেছেন। এখন পর্যন্ত ১০ জন উদ্ধার হয়েছেন। বাকিদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।