ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চিকিৎসকদের উপঢৌকনে বেপরোয়া ওষুধ কোম্পানিগুলো, বাড়ছে রোগীর ব্যয় ও স্বাস্থ্যঝুঁকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:০৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:০৬:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
চিকিৎসকদের উপঢৌকনে বেপরোয়া ওষুধ কোম্পানিগুলো, বাড়ছে রোগীর ব্যয় ও স্বাস্থ্যঝুঁকি সংগৃহীত ছবি

দেশের স্বাস্থ্য খাতে এক ভয়াবহ অনিয়ম ও অনৈতিক চর্চা দিন দিন ব্যাপক আকার ধারণ করছে। বিভিন্ন ওষুধ কোম্পানি চিকিৎসকদের নানারকম উপঢৌকন দিয়ে নিজেদের পণ্যের প্রেসক্রিপশন নিশ্চিত করছে। এতে একদিকে যেমন বাড়ছে রোগীদের চিকিৎসা ব্যয়, অন্যদিকে জনস্বাস্থ্যের ওপরও তৈরি হচ্ছে গুরুতর হুমকি।
 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসব উপঢৌকনের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, এসি, নগদ অর্থ, বিদেশ ভ্রমণের সুযোগ এবং বাসা-বাড়ির আসবাব পর্যন্ত। এমনকি কারো কারো সন্তানদের বিয়ের খরচও বহন করছে কোম্পানিগুলো। এসব সুবিধা পেতে ডাক্তারদের অনেকেই নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে বাধ্য হচ্ছেন, যার অনেকগুলো মানহীন বা অপ্রয়োজনীয়।
 

এ নিয়ে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের অনৈতিক চর্চা রোগীদের বিশ্বাসহানি ঘটাচ্ছে এবং বাড়িয়ে দিচ্ছে চিকিৎসার খরচ ৩০-৪০ শতাংশ পর্যন্ত। ডাক্তারদের একটি বড় অংশ তাদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতা থেকে সরে গিয়ে কমিশনের লোভে রোগীর ওপর চাপিয়ে দিচ্ছেন অপ্রয়োজনীয় ওষুধের বোঝা।
 

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং বিভিন্ন উপহার সরবরাহ করেন। এমনকি কিছু চিকিৎসক তাদের কাছে উপঢৌকন না পেলে প্রেসক্রিপশনেই ওষুধের নাম না লেখার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
 

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগ বিষয়টি নিয়ে সচেতন হলেও বাস্তবসম্মত পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। বিভাগের সচিব জানিয়েছেন, আগামী সপ্তাহে স্বল্পমেয়াদি একটি অ্যাকশন প্ল্যান প্রণয়নের জন্য বৈঠক হবে এবং পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা নেওয়া হবে।
 

বিশ্লেষকদের মতে, ওষুধ মার্কেটিংয়ে এমন বেপরোয়া আচরণ বন্ধ না হলে দেশের স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অনৈতিক এই প্রতিযোগিতায় বিদেশি কোম্পানিগুলোও ব্যবসা গুটিয়ে নিচ্ছে, যা দেশের ফার্মাসিউটিক্যাল খাতে আন্তর্জাতিক বিনিয়োগ নিরুৎসাহিত করছে।
 

স্বাস্থ্যসেবায় নীতিগত ও প্রশাসনিক নজরদারি জোরদার না হলে এই চক্র ভাঙা সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তারা দাবি করেছেন, বিএমডিসি, ঔষধ প্রশাসন ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপেই কেবল এ অরাজকতার অবসান ঘটানো সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।