ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

নিউইয়র্ক সিটিতে বিপজ্জনক আবহাওয়ার সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৫২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৫২:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
নিউইয়র্ক সিটিতে বিপজ্জনক আবহাওয়ার সতর্কবার্তা
ফেডারেল সংস্থাটি সোমবার ও মঙ্গলবারের জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, নগরে তাপমাত্রা উঠতে পারে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।
 
নিউইয়র্ক সিটিতে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার আরেকটি পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এনডব্লিউএস।
 
ফেডারেল সংস্থাটি সোমবার ও মঙ্গলবারের জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, নগরে তাপমাত্রা উঠতে পারে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।
 
নিউইয়র্ক সিটির জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।’
 
এনডব্লিউএসের বরাতে এনবিসি নিউজের খবরে জানানো হয়, যারা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নেই, যাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত জটিলতা আছে এবং যারা বাইরে কাজ করেন, সেসব মানুষ আছেন সবচেয়ে ঝুঁকিতে।
 
ফেডারেল সংস্থাটি এলাকাভিত্তিক পূর্বাভাসে জানায়, তাপপ্রবাহ রবিবার রাতে বইতে শুরু করে সোমবার সকালের শুরুর দিক নাগাদ বহাল থাকতে পারে। এটি অব্যাহত থাকতে পারে কমপক্ষে বুধবার নাগাদ।
 
নিউজার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের জন্যও তাপমাত্রার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় এনডব্লিউএস।
 
ফিলাডেলফিয়ার কাছে সাউথ জার্সিতে তাপমাত্রা উঠতে পারে ১০০ থেকে ১০৫ ডিগ্রিতে। ক্ষেত্রবিশেষে এর বেশিও হতে পারে এ তাপমাত্রা। এ ছাড়া বোস্টনের তাপমাত্রা ছাড়াতে পারে ৯০ ডিগ্রি।
 
এনডব্লিউএসের পূর্বাভাসে উল্লেখ করা হয়, বুধবার রাত থেকে শীতল আবহাওয়া শুরু হতে পারে, যার সঙ্গী হতে পারে বৃষ্টি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।