ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অন্তত ৫০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অন্তত ৫০ লাইনচ্যুত ট্রেনে যাত্রীদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপক এবং জরুরি পরিষেবাগুলো। ছবি: সংগৃহীত

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাডেন-ভুরটেমবার্গ রাজ্যের রিডলিঙ্গেন শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত এবং আরও অনেক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায়, একটি বনাঞ্চল এলাকায়। খবর এনডিটিভির।
 

ট্রেনটি সিগমারিংগেন থেকে উলম শহরের দিকে যাচ্ছিল এবং এতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে চারজনের মৃত্যুর খবর জানানো হলেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।
 

জার্মান রেল অপারেটর ‘ডয়চে বাহন’ দুর্ঘটনায় একাধিক মৃত্যুর পাশাপাশি বহু যাত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অজানা কারণে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্যাবলয়েড ‘বিল্ড’ জানিয়েছে, অন্তত ৫০ জন আহত হয়েছেন।
 

তবে কর্তৃপক্ষ আহতদের নির্দিষ্ট সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং সতর্কতামূলকভাবে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
 

জার্মান গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে ভারী ঝড়ের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং সেটিই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, হলুদ ও ধূসর রঙের ট্রেনের বগিগুলো লাইনের পাশে উল্টে পড়ে আছে এবং উদ্ধারকর্মীরা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
 

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন বলে উল্লেখ করেন। তিনি জরুরি পরিষেবাগুলোর জন্য সর্বোচ্চ সহায়তার নির্দেশও দিয়েছেন।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।