ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজা সংকট ও আফগান শরণার্থী ইস্যুতে তালেবান-ইরান কূটনৈতিক ফোনালাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
গাজা সংকট ও আফগান শরণার্থী ইস্যুতে তালেবান-ইরান কূটনৈতিক ফোনালাপ আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও রানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৭ জুলাই) এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও গাজা সংকট নিয়ে আলোচনা হয়।
 

ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের প্রস্তাব দেন। তিনি বলেন, ফিলিস্তিন সংকটের সমাধানে মুসলিম দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
 

এ সময় আফগান শরণার্থীদের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রেখে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়েও ইরানের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন আরাগচি।
 

অন্যদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি গাজার ভয়াবহ মানবিক অবস্থা তুলে ধরে মুসলিম দেশগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যামূলক আগ্রাসন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
 

এছাড়া, আফগান নাগরিকদের মর্যাদার সঙ্গে স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ প্রক্রিয়ায় মানবিকতা ও সম্মান বজায় রাখার ওপর জোর দেন।
 

ফোনালাপটি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং চলমান সংকট নিরসনে ইসলামি ঐক্যের প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।