ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

আয়াতুল্লাহ খামেনিকে আবারও হত্যার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
আয়াতুল্লাহ খামেনিকে আবারও হত্যার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নতুন করে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরাইলের র‌্যামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এই হুমকি দেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


কাৎজ বলেন, “আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরাইলকে হুমকি দিতে থাকেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে—এবার আগের চেয়ে আরও শক্তিশালীভাবে—এবং আপনি ব্যক্তিগতভাবে আমাদের লক্ষ্যবস্তু হবেন।”

তবে ইসরাইলের এমন হুমকির পর এখনও ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


এর আগে গত ২৬ জুন ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাৎজ বলেছিলেন, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। তিনি বলেন, “আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম। যদি আমরা তাকে দেখতে পেতাম, তাহলে আমরা তাকে শেষ করে দিতাম।”


গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইসরাইল। জবাবে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত তীব্র হলে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। অবশেষে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।