ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিধ্বস্ত গাজায় আল আজহারের মানবিক কাফেলা: এক হাজার সজ্জিত তাঁবু পাঠাল বিশ্ববিদ্যালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩১:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
বিধ্বস্ত গাজায় আল আজহারের মানবিক কাফেলা: এক হাজার সজ্জিত তাঁবু পাঠাল বিশ্ববিদ্যালয় সংগৃহীত ছবি

গাজার আকাশ আজও ধোঁয়ায় ঢাকা, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের গন্ধ। নারী-শিশুর কান্না আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে বাতাস। এমন এক দুঃসময়ে আবারও এগিয়ে এলো মিসরের আজহার বিশ্ববিদ্যালয়ের মানবিক হৃদয়।
 

আজহারের প্রধান ইমাম ও বাইতুল যাকাত ও সাদাকাহ’র পরিচালক ড. আহমেদ আত-তাইয়েবের নির্দেশে গাজায় রওনা হলো একাদশ ত্রাণ কাফেলা—যেখানে রয়েছে হাজার হাজার টন খাদ্য, ওষুধ, শিশুদের দুধ, কম্বল এবং এক হাজার সম্পূর্ণ সজ্জিত তাঁবু।
 

এই কাফেলা কেবল ত্রাণ নয়, বরং এটি উম্মাহর দয়া ও ভালোবাসার প্রতীক। গাজার ধ্বংসস্তূপে যখন জীবনের স্পন্দন ক্ষীণ হয়ে আসছে, তখন এই কাফেলা যেন এক আশার আলো হয়ে প্রবেশ করছে মানুষের হৃদয়ে।
 

ত্রাণ কাফেলায় রয়েছে নারী ও শিশুদের জন্য জরুরি ওষুধ, স্বাস্থ্যসেবা সামগ্রী, শিশুখাদ্য, ডায়াপার, পরিষ্কার পানীয় জল এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। যারা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে, তাদের জন্য এক হাজার সজ্জিত তাঁবু অন্তত কিছুটা নিরাপত্তা ও স্বস্তি দেবে।
 

বাইতুল যাকাত ও সাদাকাহ’র আন্তর্জাতিক মানবিক প্রচারণা “গাজাকে সাহায্য করুন” ইতোমধ্যে ৮০টিরও বেশি দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। শাইখুল আজহারের আহ্বান—“তোমাদের সম্পদ দিয়ে জিহাদ করো, ফিলিস্তিনকে সাহায্য করো”—আজ এক বিশ্বজনীন প্রতিজ্ঞায় রূপ নিয়েছে।
 

মিসরের গলি থেকে ইউরোপের প্রান্তর, এশিয়ার শহর থেকে আফ্রিকার গ্রাম—অসংখ্য মানুষ তাদের দানের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই দানের প্রতিটি ফোঁটা গিয়েছে গাজার ক্ষুধার্ত শিশুর মুখে খাদ্য, আহত মায়ের হাতে ওষুধ, আশ্রয়হীন পরিবারের মাথায় একটি ছায়া।
 

যারা চান, তারাও এই দয়ার কাফেলার অংশ হতে পারেন। আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত বাইতুল যাকাত ও সাদাকাহ হলো একটি বিশ্বস্ত সেতু, যার মাধ্যমে আপনার দান পৌঁছে যাবে সরাসরি গাজার ভাঙা হৃদয়ে। ক্ষুধার্ত শিশুর কণ্ঠে একটি হাসি, আহত মায়ের চোখে একফোঁটা শান্তির জল—আপনার সামান্য দানই হতে পারে সেই অলৌকিক সান্ত্বনা।
 

আজহার বিশ্ববিদ্যালয়ের এই মিশন কেবল ত্রাণ নয়; এটি এক আধ্যাত্মিক বার্তা। এটি বলছে—গাজা একা নয়, ফিলিস্তিনের কষ্ট উম্মাহর কষ্ট, তাদের অশ্রু আমাদের চোখের পানি। যখন আগ্রাসনের ধোঁয়া আকাশ ঢেকে রাখে, তখন আজহার থেকে ছড়িয়ে পড়ে দয়ার আলো, ভালোবাসার স্পর্শ।
 

লেখক: শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিসর


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।