ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আবু সাঈদ হত্যা মামলার শুনানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:০৭:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আবু সাঈদ হত্যা মামলার শুনানি ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সব আসামির বিচার শুরুর আবেদন জানানো হবে।


এর আগে, গত ২২ জুলাই ট্রাইব্যুনাল ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করে। এদের মধ্যে রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা।


আজকের শুনানিতে ট্রাইব্যুনালে হাজির করা হবে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে। প্রসিকিউশন এরই মধ্যে গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগপত্র দাখিল করে, যেটি ট্রাইব্যুনাল আমলে নেয়।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলনরত ছাত্রদের প্রতি সংহতি জানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি, যাকে ‘জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।