ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

উড্ডয়নের আগ মুহূর্তে বোয়িংয়ের উড়োজাহাজে আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
উড্ডয়নের আগ মুহূর্তে বোয়িংয়ের উড়োজাহাজে আগুন আগুন ধরার পর উড়োজাহাজ থেকে যাত্রীদের নামানোর মুহূর্ত। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগ মুহূর্তে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন ও সিবিসি নিউজ।

 

 

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত সমস্যার কারণে যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে যেতে বলেন কর্মকর্তারা। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই উড়োজাহাজে থাকা ১৭৩ যাত্রী ও ছয় ক্রু সদস্য সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একজন সামান্য আহত হন।

ফ্লাইটটি ডেনভার থেকে মায়ামি যাচ্ছিল। রানওয়েতে অবস্থানের সময় এতে সমস্যা দেখা দেয়। মার্ক সুর্কিস নামে এক যাত্রীর শেয়ার করা ভিডিওর বরাত দিয়ে সিবিসি জানায়, ঘটনার সময় যাত্রীরা স্লাইড ব্যবহার করে উড়োজাহাজ থেকে নেমে আসেন। তখন উড়োজাহাজের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছিল।

 

 

সিবিসিকে মার্ক সুর্কিস বলেন, ঘটনাটি ঘটে উড়োজাহাজ উড্ডয়নের আগ মুহূর্তে। বিমানটি যখন গতি বাড়াচ্ছিল, তখনই আমরা একটি বিকট শব্দ শুনতে পাই।

 

 

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের একটি বাসে করে টার্মিনালে নেওয়া হয়। ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। আর আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের আগে উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি সমস্যার মুখে পড়ে। এটি চাকা সংশ্লিষ্ট। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।