ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১৮:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের বিরুদ্ধে মামলা বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নান। ফাইল ছবি

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মহাপরিচালক আক্তার হোসেন। 

 

তিনি জানান, বিমান বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং ধারায় মামলা করা হয়েছে। এছাড়া একই ধারায় আরেকটি মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম মামলায় শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এতে তার বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া ২৭ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক।

অন্যদিকে অপর একটি মামলায় আবদুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়। এতে বলা হয়, তাহমিদা বেগম এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে।

 

মামলার এজাহারে আরো বলা হয়, দেশের বাইরে কানাডা ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে শেখ আবদুল হান্নানের সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া যায়। যা তদন্ত করলে বের করা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।