ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মালয়েশিয়ায় ব্যয়বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০১:১০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০১:১০:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
মালয়েশিয়ায় ব্যয়বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো মানুষ ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ঐক্য সরকারের সংস্কার কার্যক্রমে ঘাটতির প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২৬ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে বিরোধী দলের উদ্যোগে অনুষ্ঠিত এই বিক্ষোভ ছিল ২০২২ সালের নির্বাচন-পরবর্তী সময়ে আনোয়ার সরকারের বিরুদ্ধে প্রথম বড় জনসমাবেশ।


বিক্ষোভকারীরা কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতা স্কয়ারে জড়ো হন। ‘পদত্যাগ করো আনোয়ার’ লেখা প্ল্যাকার্ড হাতে তারা সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।


বিক্ষোভে অংশগ্রহণকারী ৩৫ বছর বয়সী ফাউজি মাহমুদ বলেন, “আনোয়ার তিন বছর ধরে ক্ষমতায়, কিন্তু আমরা প্রতিশ্রুতি পূরণ হতে দেখিনি। তিনি বিভিন্ন দেশে বিনিয়োগ আনতে গেছেন, অথচ সাধারণ মানুষের জীবনযাত্রা এখনো কষ্টকর।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বড় অংশ বিশ্বাস করেন—আনোয়ার নির্বাচনের সময় যে স্বচ্ছতা ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে তার অনেকটাই ব্যর্থ হয়েছে।


আনোয়ার ইব্রাহিম দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতদুষ্ট ব্যবস্থা দূর করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসেন। বিক্ষোভের ঠিক আগেই তিনি পরিস্থিতি সামাল দিতে কিছু জনপ্রিয় পদক্ষেপ নেন, যেমন—প্রাপ্তবয়স্ক নাগরিকদের এককালীন আর্থিক সহায়তা এবং জ্বালানির দাম কমানোর ঘোষণা।


তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব উদ্যোগ বিক্ষোভ ঠেকানোর কৌশল হলেও তা অসন্তোষ প্রশমনে যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, এই বিক্ষোভ শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং সরকারের প্রতি আস্থার অভাবকেও তুলে ধরেছে।


স্বাধীন জরিপ সংস্থা মেরদেকা সেন্টারের এক জরিপে দেখা গেছে, আনোয়ারের জনপ্রিয়তা এখনো ৫৫ শতাংশ হলেও অর্থনৈতিক বাস্তবতা তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


অভ্যন্তরীণ চাপের মধ্যেও আনোয়ার সরকার আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় রয়েছে। তবে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান কমানো এখন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা—বিশেষত যখন জনগণের ধৈর্যের বাঁধ ভাঙছে এবং রাজপথেই তার প্রতিচ্ছবি ফুটে উঠছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।