ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হেফাজত নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শাপলা ট্র্যাজেডি ও মামলার বিষয়েও আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
হেফাজত নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শাপলা ট্র্যাজেডি ও মামলার বিষয়েও আলোচনা ছবি সংগৃহীত

হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার (যা বিভিন্ন মহলে 'শাপলা হত্যাকাণ্ড' হিসেবে পরিচিত) ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ঘটনার তথ্য-উপাত্ত সংরক্ষণ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক অনুসন্ধান প্রসঙ্গে আলোচনা হয়।


এছাড়া হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের সম্ভাবনা এবং পূর্ববর্তী সরকার আমলে দলটির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহারের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।


হেফাজতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফয়তুল্লাহ আজহারী।


সরকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।


বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অংশগ্রহণকারীরা জানান, "আস্থা ও সমঝোতার পরিবেশেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।"


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।