ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সমন্বয়কের ছদ্মবেশে চাঁদাবাজি, গুলশানে যুবকসহ পাঁচজন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
সমন্বয়কের ছদ্মবেশে চাঁদাবাজি, গুলশানে যুবকসহ পাঁচজন আটক ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন পাঁচজন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বর্তমানে গুলশান থানার হেফাজতে রয়েছেন।


চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) নামের এক যুবক। তিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে এই অপকর্মে নেতৃত্ব দেন। তার সঙ্গে ধরা পড়েছেন ইব্রাহীম হোসেন (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) ও মো. আমিনুল ইসলাম (১৩)।


তথ্যমতে, চক্রটি কয়েকদিন আগে এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে তারা ১০ লাখ টাকা নিয়ে আসে। অবশেষে শনিবার বাকি টাকা নিতে গেলে এলাকাবাসীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়।


ধৃতদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা হলেও থাকেন ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায়। ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে। আর সবচেয়ে কম বয়সী সদস্য আমিনুল বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সাদমান নাটোরের লালপুর এলাকার বাসিন্দা।


পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং এ চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।