ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO

‘ফ্যাসিস্ট সরকারের দোসররা গা ঢাকা দিয়ে আছে, সাবধান থাকতে হবে’

ফ্যাসিস্ট সরকারের দোসররা নরসিংদীসহ বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুর্গাপূজা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:৪৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:৪৮:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
‘ফ্যাসিস্ট সরকারের দোসররা গা ঢাকা দিয়ে আছে, সাবধান থাকতে হবে’ ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর দালালরা অতীতে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোট ব্যাংক হওয়ার দরকার নেই। আপনারা জনগণের একটা অংশ। আপনারা স্বাধীন, আপনারা বিবেকের কাছে প্রশ্ন করবেন, কোন দলের এবং কোন সরকারের সময়ে আপনারা নিরাপদ ছিলেন, আর আপনাদের পক্ষে কারা ছিল, সেটা আপনারা বিবেচনা করবেন।


রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকনের পক্ষ থেকে নরসিংদী সদর-১ আসনের ৯৩টি পূজামণ্ডপে এসব উপহার বিতরণ করা হবে।


খোকন বলেন, আপনাদের বুদ্ধি-বিবেক রয়েছে, আপনারা সেটা বিবেচনা করে এদেশের নাগরিক হিসেবে আপনারা কাকে ভোট দেবেন, কাকে সমর্থন দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা স্বাধীন।


ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো সমস্ত ধর্মীয় উৎসব এবং সমস্ত রাজনৈতিক উৎসব থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, সুরক্ষা দেওয়া। প্রশাসনেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। আমরা সেটা মনিটর করব যেন শান্তি-শৃঙ্খলা থাকে।


তিনি আরও বলেন, কোনো রকম চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, নৈরাজ্য, মাদক বা কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যা যা করা দরকার, আমরা সব করবো।


ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খোকন বলেন, এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা কিছু জায়গায় গা ঢাকা দিয়ে আছে, আমাদের নরসিংদীতেও আছে, সব জায়গায় আছে, থানায়, উপজেলা, সব জায়গায় আছে , বিভিন্ন জায়গায় ছিল, মানে তারা গা ঢাকা দিয়ে আছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।


অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।