ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য
- আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:০৪:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:০৪:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি—সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৬৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।