ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬, আশঙ্কাজনক ৪ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:০৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬, আশঙ্কাজনক ৪ জন ছবি সংগৃহিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনো ৩৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আশঙ্কাজনকদের আইসিইউতে রাখা হয়েছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ৯ জন সিবিআর ক্যাটাগরিতে আছেন, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

এদিন ১২ বছর বয়সী দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহে আরও ১০ জনকে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডা. নাসির জানান, চিকিৎসা সামগ্রী ও ওষুধ আগেভাগেই সংগ্রহ করে রাখা হয়েছে যাতে কোনো ঘাটতি না হয়।

২১ জুলাই সংঘটিত এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।