ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী

জনগণের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত ও দরিদ্রদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে সরকারের অঙ্গীকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:২৪:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী ছবি সংগৃহিত

স্বাস্থ্য খাতে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে অপরাধী যত প্রভাবশালীই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা বাজেটের প্রতিটি পয়সা স্বচ্ছতার সঙ্গে জনগণের সেবায় ব্যয় করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি কার্যকর থাকবে।

শুক্রবার বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম ডিএনএমসি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

ড. এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। স্বাস্থ্য খাতে অনিয়মের সামান্যতম প্রমাণ পাওয়া গেলেও কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে স্বাস্থ্য খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজেও টানা ১২ বছর আয়কর দেওয়া হয়নি। বর্তমান সরকার ও নতুন গভর্নিং বডি এসে আগের জমে থাকা দায় পরিশোধ করছে।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ছাড়া কোনো খাতেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ কারণে সরকার স্বাস্থ্য খাত পুনর্গঠনে কাজ করছে। জনগণের কষ্টার্জিত অর্থ চিকিৎসাসেবার উন্নয়ন, নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ এবং সাধারণ ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ওষুধ ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ব্যয় করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।