ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

খাদ্য ও ওষুধ সহ হাজার টনের ত্রাণ পুড়িয়ে দিল ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৬:২৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৬:২৬:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
খাদ্য ও ওষুধ সহ হাজার টনের ত্রাণ পুড়িয়ে দিল ইসরায়েল ত্রানের ট্রাকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। ছবি: আল জাজিরা
গাজায় নজিরবিহীন খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মধ্যে হাজার হাজার টন ত্রাণসামগ্রী ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, নষ্ট করা ত্রাণের মধ্যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ওষুধ ছিল।
 
প্রতিবেদনে ইসরায়েলি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ধ্বংস হওয়া ত্রাণের পরিমাণ অন্তত এক হাজার ট্রাকের সমান। অনাদরে, পরিত্যক্তভাবে, কোনো ব্যবহার ছাড়া, পড়ে রয়েছে হাজার হাজার ত্রাণপ্যাকেট। দ্রুত ত্রানগুলো গাজায় না পাঠাতে পারলে সবই নষ্ট হয়ে যাবে।
 
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, গাজায় ত্রাণ বিতরণব্যবস্থায় ঘাটতির কারণেই এই ত্রাণ নষ্ট করতে হয়েছে। তবে বাস্তবে গাজা যখন চরম মানবিক বিপর্যয়ের মুখে, তখন ত্রাণ আটকে রেখে তা ধ্বংস করে দেওয়াকে অনেকেই পরিকল্পিত এবং অমানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
 
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বনেতা ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন যাতে তারা গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেয় এবং অবিলম্বে হামলা বন্ধ করে।
 
গত কয়েক দিনে বিশ্বের নানা শহরে গাজা অবরোধ ও ত্রাণ আটকে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এসব বিক্ষোভে যুদ্ধবিরতির পাশাপাশি অবরুদ্ধ এলাকায় অবিলম্বে ত্রাণ পাঠানোর দাবি উঠে এসেছে।
 
এদিকে, জাতিসংঘের খাদ্য অধিকারবিষয়ক বিশেষ দূত মাইকেল ফাখরি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কেবল নিন্দা জানিয়ে এখন আর চলবে না, ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা দিতে হবে। তাঁর ভাষায়, ‘ইসরায়েল সীমান্তে ত্রাণ স্তূপ করে রেখেছে, কিন্তু তা গাজায় ঢুকতে দিচ্ছে না। এসব কিছুই বিশ্বের চোখের সামনেই ঘটছে।’ তিনি আরও বলেন, আরব দেশগুলোর উচিত ত্রাণ পাঠানোর বিষয়ে ইসরায়েলের ওপর জোরালো চাপ সৃষ্টি করা।
 
সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।