ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

গোপালগঞ্জের সহিংসতা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের কমিশন গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:০২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:০২:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
গোপালগঞ্জের সহিংসতা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের কমিশন গঠন ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার কারণ উদঘাটনে ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক। সরকার ‘দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬’-এর ৩ নম্বর ধারার ক্ষমতাবলে ১৬ জুলাই প্রজ্ঞাপন জারি করে এ কমিশন গঠন করে। খবর বাসসের।


কমিশনের অন্য সদস্যরা হলেন—জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।


সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, কমিশনের দায়িত্ব হবে সহিংসতার পেছনের কারণ চিহ্নিত করা, দোষী ব্যক্তি বা সংগঠনের নাম নির্ধারণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা। এছাড়াও জেলা কারাগারসহ সরকারি স্থাপনায় হামলা, জননিরাপত্তা বিঘ্ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ করে মতামত ও সুপারিশ প্রদান করাও কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে।


কমিশন প্রয়োজনে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রজাতন্ত্রের যেকোনো কর্মচারীকে সহায়তার জন্য দায়িত্ব দিতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিশনকে সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদান করবে।


প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে কমিশনকে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।